নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় আরো দু’জনকে গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
- / ১৭২৮ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় সোহাগ ও নুর হোসেন নামে আরো দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। গেলো রাতে তাদের বেগমগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছে। আটককৃতরা হলেন, বেগমগঞ্জের এখলাশপুর ইউনিয়ের পোড়া মুনসি ছেলে মোহাম্মদ সোহাগ, অন্যজন হলেন সালেমানের ছেলে নুর হোসেন। এ ঘটনায় এ পর্যন্ত ৮ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৫ জনকে আদালতে সোর্পদ করলে আদালত পৃথক পৃথকভাবে তাদের রিমান্ড মঞ্জুর করে। গেলো রোববার রাতে নির্যাতিত বাদী হয়ে বাদলকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের করে।



























