নির্ধারিত টোলের বাইরে অতিরিক্ত টোল আদায় হচ্ছে নীলফামারীর মীরগঞ্জ হাটে
- আপডেট সময় : ০৬:১৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / ১৫৬২ বার পড়া হয়েছে
এদিকে, নানা অযুহাতে গরু ও ছাগল বেচা-কেনায় অতিরিক্ত দুই থেকে তিন গুন টোল আদায় করা হচ্ছে নীলফামারীর জলঢাকা উপজেলার ঐতিহ্যবাহী মীরগঞ্জ হাটে। ফলে সরকারি নির্ধারিত টোলের বাহিরে ইজারাদার নির্ধারিত বাড়তি টোল দিতে বাধ্য হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা।এতে ইজারাদারসহ হাট সংশ্লিষ্টদের পকেট ভারী হলেও পকেট কাটা যাচ্ছে ক্রেতা-বিক্রেতাদের।
নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ঐতিহ্যবাহী মীরগঞ্জ হাটের দৃশ্য এটি। এই হাটটি সপ্তাহে দু’দিন শনিবার ও মঙ্গলবার বসে মীরগঞ্জ ইউনিয়নের মীরগঞ্জে। প্রতি হাটে গড়ে ছয়শত টি গরু এবং চারশতটি ছাগল কেনাবেচা হয় এই হাটে। ইজারার শর্ত অনুযায়ী টোল হার নির্ধারণ করে দেয় জেলা প্রশাসন। কিন্তু ইচ্ছেমত ২ থেকে ৩ গুণ পর্য়ন্ত বাড়তি টোল আদায় করা হচ্ছে বলে অভিযোগ হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের।
হাট ঘুরে দেখা গেছে, বাড়তি টোল আদায় করছেন ইজারাদার মনোনীত ব্যাক্তিরা। হাট ইজারাদারের নির্দেশেই বাড়তি টাকা আদায়ের কথা জানালেন একজন টোল আদায়কারী।
অতিরিক্ত টোল আদায়ের কথা অস্বীকার করে সরকার নির্ধাতি টোল আদায় করা হচ্ছে বলে দাবি করেন মীরগঞ্জ হাট ইজারাদার মনছুর আলীর এই প্রতিনিধি।
বাড়তি টোল নিলে হাট ইজারাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
অতিরিক্ত টোল আদায় বন্ধ করতে প্রশাসন আরো কঠোর হবে, এমনটাই আশা হাটের ক্রেতা-বিক্রেতাদের।

























