নিরপেক্ষ নির্বাচন আদায়ে আন্দোলনের বিকল্প নেই : বিএনপি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৭৫৬ বার পড়া হয়েছে
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় করতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। বিএনপি’র দ্বিতীয় দিনের বৈঠকে এ সব কথা তুলে ধরেন নেতারা।
গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে এ দিন হাই কমান্ডের সঙ্গে আলোচনায় বসেন দলের যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক, সহ-সম্পাদকরা।চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচনে জেতার কর্ম-পরিকল্পনা ঠিক করতে ধারাবাহিক বৈঠক ডাকা হয়েছে। আলোচনায় অংশ নেয়া কেন্দ্রীয় নেতাদের মতামত গ্রহণ করা হচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়ালি যুক্ত হয়ে এতে সভাপতিত্ব করছেন। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য উপস্থিত আছেন। তিন দিনব্যাপী বৈঠকের শেষ দিন বৃহস্পতিবার বিএনপি’র বিভিন্ন সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ নেতারা যোগ দেবেন।



























