নব্য জেএমবির ‘বোমা তৈরির কারিগর’ ফোরকানসহ তিন জঙ্গি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৭:১৭:২১ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
- / ১৬৭১ বার পড়া হয়েছে
নিষিদ্ধ সংগঠন নব্য জেএমবির ‘বোমা তৈরির কারিগর’ জাহিদ হাসান রাজু ওরফে ফোরকানসহ তিন জঙ্গিকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। মঙ্গলবার রাতে রাজধানীর শেরাবাংলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান জানান, গ্রেফতারের সময় জেএমবি সদস্যদের কাছ থেকে বিস্ফোরক, জিআই পাইপ, রিমোট কন্ট্রোল ডিভাইস, লোহার বল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। রসায়নের ছাত্র হওয়ায় ফোরকান অল্পদিনে গ্রেনেড ও বোমা বানাতে দক্ষ হয়ে ওঠে। এই সংগঠনের যারা বোমা ও গ্রেনেড তৈরিতে আগ্রহী তাদেরকে হাতে-কলমে প্রশিক্ষণ দেয় ফোরকান। আসাদুজ্জামান বলেন, নব্য জেএমবির শীর্ষ জঙ্গিদের গ্রেপ্তার শুরু করলে ফোরকান তখন আত্মগোপনে চলে যায়। তবে সংগঠনকে সংগঠিত করার লক্ষ্যে অনলাইনে বাছাইকৃত সদস্যদের টাইম বোমা ও রিমোট কন্ট্রোল বোমা তৈরির প্রশিক্ষণ দেয়া শুরু করে সে।



























