নওগাঁ পৌরসভার ড্রেনগুলো যেন একেকটি ময়লার ভাগাড়
- আপডেট সময় : ০৫:২৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
- / ১৬২৪ বার পড়া হয়েছে
নওগাঁ পৌরসভার ড্রেনগুলোই যেনো একেকটি ময়লার ভাগাড়। নিয়মিত পরিষ্কার করা হয় না। মশক নিধনেও নেই কার্যকর পদক্ষেপ। হযবরল পরিস্থিতি চলছে পৌর এলাকাজুড়ে। বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু-বৃদ্ধসহ সব বয়সী মানুষ। পুরনো দায়সারা বক্তব্য ছাড়া মেয়রেরও কিছু বলার নেই।
নওগাঁ শহরের সাহেবপাড়ার এই মানুষগুলো নিত্য যাতায়াত করে নোংরা পানি মাড়িয়ে। পানি নিষ্কাশন না হওয়ায় বছরের বেশিরভাগ সময় সড়কটি ডুবে থাকে।
একই পরিস্থিতি নওগাঁ পৌর এলাকার ড্রেনগুলোর। নিয়মিত পরিষ্কার না করায় আবর্জনায় ভরে গেছে। জমে থাকা পানিতে জন্ম নিচ্ছে মশা। বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।
শহরে প্রয়োজনীয় সংখ্যক ডাষ্টবিন নেই। সড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকে আবর্জনা। বার বার অভিযোগ করেও ফল পায়নি পৌরবাসী।
জমে থাকা পানিতে জন্ম নেয়া মশা থেকে ডেঙ্গু, ম্যালেরিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগ হতে পারে বলে সতর্ক করছেন, চিকিৎসকরা।
বরাবরের মতোই সমস্যা চিহ্নিত করে সমাধানের আশ্বাস দেন মেয়র।
প্রথম শ্রেনীর এই পৌরসভায় দেড় লাখেরও বেশি মানুষ বাস করেন।



























