দেশের বিভিন্ন জেলায় অসহায়, দুস্থ এবং কর্মহীনদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১
- / ১৬০৭ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় অসহায়, দুস্থ এবং কর্মহীনদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিভিন্ন সংগঠন।
সিরাজগঞ্জের সলঙ্গায় বঙ্গবন্ধুর শাহাদৎবার্ষিকী উপলক্ষে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। দুপুরে সলঙ্গা থানা আওয়ামী লীগের উদ্যোগে ৫ শতাধিক মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ।
বাগেরহাটে করোনায় কর্মহীন বিভিন্ন শ্রেনীপেশার ৯২০ জন মানুষকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
করোনায় ক্ষতিগ্রস্থ অসহায়, দুঃস্থ্য ও কর্মহীন মানুষের মাঝে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ক্ষতিগ্রস্ত অসহায় বিধবাদের বাড়ি বাড়ি গিয়ে ত্রান সামগ্রী বিতরণ করে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ।














