দেশের বাইরে বিএনপির মতো আওয়ামী লীগের কোনো প্রভু নেই : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:৫২:১২ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
- / ১৬৫৪ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু হত্যাকান্ডের নেপথ্যের কুশীলবদের সম্পর্কে এখনও জানার বাকি আছে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু পরিবারের হত্যাকান্ডের পর দলীয় নেতাদের ব্যর্থতা ছিল- তা অস্বীকার করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
রাজধানীর তোপখানা রোডে বিএমএ মিলনায়তনে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের শোক দিবসের আলোচনায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিশ্বাসঘাতকতার নিকৃষ্টতম নজির আছে পনেরো আগষ্টের হত্যাকান্ডে- মন্তব্য করে তিনি বলেন, জিয়াউর রহমানও হত্যাকারীদের সাহস দিয়ে সমান অপরাধ করেছেন। ওবায়দুল কাদের বলেন, বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের বন্ধুত্ব আছে কিন্তু বিএনপির মতো দেশের বাইরে আওয়ামী লীগের কোন প্রভু নেই। তিনি বলেন, আসছে জাতীয় সংসদ নির্বাচনেই শেখ হাসিনার জনপ্রিয়তার প্রমাণ পাওয়া যাবে। বিএনপির অনেক নেতাই আওয়ামী লীগে যোগদান করতে চায় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, দরজা খুলে দিলেই টের পাবেন।


























