দেশে জ্বালানি তেলের বৃদ্ধি অনুযায়ী পণ্যের দামের সমন্বয় করা হবে : ডা. জাহেদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশে জ্বালানি তেলের দাম যতটা বেড়েছে সে অনুযায়ীই পণ্যের দামের সমন্বয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
দুপুরে রাজধানীতে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বৈশ্বিক সংকটে সবাই। যতটা কম ক্ষতি করে বাসের কম ভাড়া বাড়ানো যায় সেই চেষ্টা করবে সরকার। জ্বালানির দাম বাড়লে পণ্যের দামও সে অনুযায়ী সমন্বয় করা হবে। জাহেদ উর রহমান বলেন, সাংবিধানিকভাবে কিছু অধ্যাদেশ বাতিল হয়েছে। যে বিষয়গুলো উত্থাপিত হয়নি তা পরে বিল আকারে আসবে। আসন্ন বাজেটে ৪০ লাখ মানুষকে নতুন ফ্যামিলি কার্ড দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।
তিনি বলেন, আইএফের লোন লাগবে। কিন্তু আইএফের সব শর্ত পূরণ করতে বাধ্য নয় সরকার।


























