দীর্ঘ ৪২ কিলোমিটার নদীপথ সাঁতরে নরসিংদী পৌঁছেছেন বকুল সিদ্দিকী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
- / ১৬৫১ বার পড়া হয়েছে
দীর্ঘ ৪২ কিলোমিটার নদীপথ সাঁতরে নরসিংদী পৌঁছেছেন সদর উপজেলার আলোকবালীর পল্লী চিকিৎসক বকুল সিদ্দিকী।
সকালে কিশোরগঞ্জ জেলার ভৈরব ব্রিজ সংলগ্ন মেঘনা নদী দিয়ে সাঁতার শুরু করে। পরে প্রায় ৭ ঘন্টা বিরতিহীন সাঁতার কেটে দুপুর ১২টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার মণিপুরা খেয়া ঘাটে এসে পৌঁছায়। দীর্ঘ এই নদীপথ পাড়ি দিয়ে মণিপুরা ঘাটে এসে পৌঁছপালে উৎসুক গ্রামবাসী তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। এসময় সাঁতারু বকুল সিদ্দিকী বলেন, নদীপথে সাঁতার কেটে পূর্বের সকল রেকর্ড ভেঙে গিনেজ বুকে নাম লেখাতে চান তিনি। আগামীতে নরসিংদী থেকে নদীপথে ঢাকা আসার পরিকল্পনা তার।


























