দীর্ঘ ১৬ মাস পর সাদা পোশাকে জাতীয় দলে ফিরলেন মাহমুদউল্লাহ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
দীর্ঘ ১৬ মাস পর সাদা পোশাকে জাতীয় দলে ফিরলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আসন্ন জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ।
বিসিবি ঘোষিত সেই তালিকায় এবার যুক্ত হলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি জানিয়েছে, মাহমুদউল্লাহর অন্তর্ভুক্তিতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ টেস্ট দলের সদস্য সংখ্যা দাঁড়ালো এখন ১৮ জনে। পাকিস্তানের বিপক্ষে ২০২০ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের হয়ে সবশেষ টেস্ট খেলেছেন রিয়াদ। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট আগামী ৭ জুলাই। এদিকে, জাতীয় ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স ও স্পিন বোলিং কোচ নির্বাচিত হয়েছেন রঙ্গনা হেরাথ।














