০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

তৃতীয়বার মা হচ্ছেন আনুশকা শর্মা? বিরাট-আনুশকাকে ঘিরে নতুন গুঞ্জন

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / ১৫৫৩ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা কি তৃতীয়বারের মতো মা হতে চলেছেন? ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি ও আনুশকা শর্মাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি মুম্বাইয়ের একটি আধ্যাত্মিক অনুষ্ঠানে এই তারকা দম্পতির একসঙ্গে উপস্থিতির পর থেকেই নতুন করে শুরু হয়েছে আলোচনা। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি বিরাট কিংবা আনুশকা।

বলিউড ও ভারতীয় ক্রিকেট জগতের জনপ্রিয় এই জুটিকে ভক্তরা ভালোবেসে ‘বিরুষ্কা’ নামে ডাকেন। তাঁদের ব্যক্তিগত জীবনের ছোটখাটো ঘটনাও ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে। এবারও তার ব্যতিক্রম হয়নি।

যে কারণে শুরু হয়েছে জল্পনা

গত ২৫ অক্টোবর মুম্বাইয়ের ওরলি এলাকায় সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামের ডোমে মার্কিন গায়ক কৃষ্ণ দাসের লাইভ কীর্তনের আয়োজন করা হয়। সেখানে একসঙ্গে উপস্থিত ছিলেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। আধ্যাত্মিক এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে মুম্বাইয়ের বিখ্যাত গেটওয়ে অব ইন্ডিয়ার সামনেও দেখা যায় তাঁদের।

অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেসব ভিডিওতে বিরাটের পাশে বসে কীর্তনের তালে তালে হাততালি দিতে এবং ভজন গাইতে দেখা যায় আনুশকাকে। এরপর থেকেই অভিনেত্রীর তৃতীয়বার মা হওয়ার সম্ভাবনা নিয়ে শুরু হয় নানা আলোচনা।

নেটিজেনদের একাংশের প্রশ্ন, আনুশকা কি আবারও অন্তঃসত্ত্বা? আবার কেউ কেউ বিষয়টি নিয়ে মজার মন্তব্যও করেছেন। তাঁদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবর দেখে আনুশকা নিজেও হয়তো জানতে পারবেন যে তিনি অন্তঃসত্ত্বা!

তবে এসব আলোচনা ও মন্তব্যের পক্ষে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফলে আপাতত বিষয়টিকে নিছক গুঞ্জন হিসেবেই দেখা হচ্ছে।

দুই সন্তানের মা আনুশকা

২০১৭ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। ২০২১ সালের জানুয়ারিতে তাঁদের প্রথম সন্তান, মেয়ে ভামিকার জন্ম হয়। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাঁদের পরিবারে আসে দ্বিতীয় সন্তান, ছেলে অকায়।

দুই সন্তানকে নিয়ে ব্যক্তিগত জীবন বেশ গোপনীয়তার মধ্যেই কাটাতে পছন্দ করেন এই তারকা দম্পতি। সন্তানদের ছবি ও ব্যক্তিগত মুহূর্ত প্রকাশের ক্ষেত্রেও তাঁরা বরাবরই সতর্কতা অবলম্বন করেন।

বড় পর্দায় ফেরার অপেক্ষায় আনুশকা

অভিনয়ের ক্ষেত্রেও আনুশকাকে নিয়ে ভক্তদের আগ্রহ রয়েছে। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘জিরো’ সিনেমায় তাঁকে বড় পর্দায় দেখা গিয়েছিল। এরপর ভারতীয় নারী ক্রিকেট দলের সাবেক পেসার ঝুলন গোস্বামীর জীবন অবলম্বনে নির্মিত ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমায় অভিনয় করেন তিনি। ২০২২ সালেই সিনেমাটির কাজ শেষ হলেও এটি এখনো মুক্তি পায়নি।

সব মিলিয়ে, বিরাট-আনুশকার পরিবারে নতুন অতিথি আসার খবর নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তবে দম্পতির পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য না আসা পর্যন্ত আনুশকার তৃতীয়বার মা হওয়ার খবরকে সত্য বলে ধরে নেওয়ার সুযোগ নেই।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তৃতীয়বার মা হচ্ছেন আনুশকা শর্মা? বিরাট-আনুশকাকে ঘিরে নতুন গুঞ্জন

আপডেট সময় : ০৪:৩৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬