০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

তিস্তা ও ধরলার পানি বেড়ে উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৪:৪৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / ১৫৬৯ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উজানের ঢল ও ভারী বৃষ্টির কারণে তিস্তা ও ধরলার পানি বেড়ে দেশের উত্তরাঞ্চলে অস্থায়ী বন্যার সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এমন পরিস্থিতির মধ্যেই আগামী পাঁচ দিন সারা দেশে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু দেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। আর এ কারণে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলসহ রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানির সমতল আরও বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

এতে, রংপুর অঞ্চলের নদ-নদীগুলোর পানি দ্রুত বাড়বে। রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি ইতোমধ্যে সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে মঙ্গলবার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি সতর্কসীমায় রয়েছে। আগামী দুই থেকে তিন দিন তিস্তা ও ধরলার পানি আরও বৃদ্ধি পেয়ে সতর্কসীমার কাছাকাছি বা ওপর দিয়ে প্রবাহিত হতে পারে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তিস্তা ও ধরলার পানি বেড়ে উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা

আপডেট সময় : ০৪:৪৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬