তিনদিন ধরে বিকল করোনা পরীক্ষার পিসিআর ল্যাব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২১:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত করোনা পরীক্ষার পিসিআর ল্যাবটি তিনদিন ধরে বিকল হয়ে পড়েছে।
এতে ব্যাহত হচ্ছে করোনা পরীক্ষা। নমুনাগুলি ঢাকার বিভিন্ন ল্যাবে পাঠাতে হচ্ছে, ফলে রিপোর্ট আসতে সময় লাগছে বেশি। রোগীরা নিজেদেরকে যথাসময়ে চিকিৎসা বা হোম আইসোলেটেড করতেও সিদ্ধান্ত নিতে পারছেন না। পিসিআর ল্যাব ইনচার্জ ডাঃ সাইফুল আলম জানিয়েছেন, ওই ল্যাবের বায়ো সেফটি কেবিনেট বিকল হয়ে যাওয়ায় নমুনা পরীক্ষা বন্ধ রাখা হয়েছে- যাতে স্বাস্থ্যকর্মীদের মধ্যে ভাইরাস ছড়িয়ে না পড়ে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানান ল্যাব ইনচার্জ।


























