০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ট্রাকে চাঁদাবাজির অভিযোগে বেনাপোলে সংবাদ সম্মেলন,ট্রান্সপোর্ট সভাপতি সনির পদত্যাগ দাবি

শেখ নাছির উদ্দীন বেনাপোল 
  • আপডেট সময় : ১১:৫৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / ১৬৫১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের বেনাপোল স্থলবন্দরকেন্দ্রিক পরিবহন খাতে বিভিন্ন নামে অর্থ আদায়, ক্ষমতার অপব্যবহার ও নানা অনিয়মের অভিযোগ তুলে ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি আতিকুজ্জামান সনির বিরুদ্ধে সরব হয়েছেন বেনাপোল পৌর বিএনপির নেতারা। তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে দলীয় বহিষ্কারসহ উত্থাপিত অভিযোগগুলোর তদন্ত দাবি করা হয়েছে।

মঙ্গলবার বেনাপোলের সানরুপ রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ। এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহেরসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন নেতৃবৃন্দ। লিখিত বক্তব্যে আব্দুল আহাদ বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে স্থানীয় আওয়ামী লীগের সংসদ সদস্যের আশীর্বাদে আতিকুজ্জামান সনি ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি নির্বাচিত হন বলে তাঁদের দাবি। এরপর থেকে তিনি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেন আব্দুল আহাদ। তিনি বলেন, বিএনপির নাম ব্যবহার করে গত ৫ আগস্টের পর থেকে বেনাপোল বন্দরে বাংলাদেশি ও ভারতীয় ট্রাকচালকদের কাছ থেকে বিভিন্ন খাতে অর্থ আদায় করা হচ্ছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ট্রাকের পৌর টোল ৫০ টাকার পরিবর্তে ১০০ টাকা, ট্রাক গার্ড বাবদ ৪০ টাকা, নাইট গার্ডের নামে ৪০ টাকা, নৈশপ্রহরী ও যানজট নিরসনের নামে ৫০ টাকা এবং মালিক সমিতির কল্যাণ তহবিলের নামে ৫০ টাকা নেওয়া হচ্ছে। এ ছাড়া ট্রাক শ্রমিকদের নামে রসিদ ছাড়াই ১১০ টাকা এবং বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের নামে ৩৯০ টাকা আদায়ের অভিযোগ করেন তিনি। আব্দুল আহাদ আরও অভিযোগ করেন, সনি নিজের সিএন্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান কাব্য এন্টারপ্রাইজের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে শুল্ক ফাঁকির সঙ্গে জড়িত। গত ৫ আগস্টের পর আওয়ামী লীগের অনেক নেতাকে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগও তোলেন তিনি।

সংবাদ সম্মেলনে বেনাপোলের ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাস টার্মিনাল নয় বছরেও চালু না হওয়ার বিষয়টি তুলে ধরা হয়। আব্দুল আহাদের দাবি, সনির একগুঁয়েমি সিদ্ধান্তের কারণে টার্মিনালটি চালু করা সম্ভব হচ্ছে না। এ ছাড়া ট্রান্সপোর্ট এজেন্সির নির্বাচনের মেয়াদ এক বছর আগে শেষ হলেও নির্বাচন বন্ধ রেখে কোটি কোটি টাকা লুটপাটের অভিযোগ করেন তিনি। পরিবহন খাতের বাইরেও বেনাপোলে নতুন রেললাইন নির্মাণে জোরপূর্বক বালু সরবরাহ, ট্রাক টার্মিনালের ইজারা, বেনাপোল বাজার ও পশুহাটের টোল আদায় এবং অন্যের নামে লিজ নেওয়া বাওড় দখল করে ভোগদখলের অভিযোগ সংবাদ সম্মেলনে তুলে ধরেন পৌর বিএনপির এই নেতা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি নাসিমুল গনি বল্টু বলেন, বেনাপোল বিএনপির অস্তিত্ব ও সাংগঠনিক ভাবমূর্তি রক্ষায় আতিকুজ্জামানি সনিকে অবিলম্বে দল থেকে বহিষ্কার করা প্রয়োজন। তাঁর বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তিনি।
শেখ নাছির উদ্দীন বেনাপোল

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ট্রাকে চাঁদাবাজির অভিযোগে বেনাপোলে সংবাদ সম্মেলন,ট্রান্সপোর্ট সভাপতি সনির পদত্যাগ দাবি

আপডেট সময় : ১১:৫৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬