টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থান দিবসে এনসিপির ফুল দিতে জেলা প্রশাসনের বাধা
- আপডেট সময় : ০৩:০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে জুলাই অভ্যুত্থান দিবসে জুলাই স্মৃতি স্তম্ভে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ফুল দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে জেলা প্রশাসনের বিরুদ্ধে। বুধবার বেলা ১১ টায় শহরের ডিস্ট্রিক্ট গেট সংলগ্ন জুলাই স্মৃতি স্তম্ভের সামনে এ ঘটনা ঘটে।
জেলা এনসিপির সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল বলেন, তাদের পূর্ব নির্ধারিত পোগ্রাম ছিলো, তারা শহিদদের সম্মানে বেলা সাড়ে ১০ টায় ফুল দিবেন। কিন্তু পৌনে ১১ টার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অবগত করেন জেলা প্রশাসন ১২ টার দিকে ফুলের শ্রদ্ধা জানাবেন। তারপর আপনারা ফুল দিতে পারবেন। তিনি অভিযোগ করে বলেন, স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ভোর থেকে শুরু হয়, সেখানে জুলাই নিয়ে তাদের কেন এতো গড়িমসি, এটি প্রশ্ন থেকে যায়। পরে তাদের বাঁধা দেয়ার কারনে ফুল না দিয়ে তারা চলে যায়।
এ বিষয়ে জেলা প্রশাসক শরীফা হকের সাথে মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।





















