ঝালকাঠিতে ৮ শিশুকে পিটিয়ে আহত করে আটকে রাখার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
- আপডেট সময় : ০৫:২৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১
- / ১৬২৩ বার পড়া হয়েছে
ঝালকাঠিতে এক হাফেজি মাদ্রাসার শ্রেণিকক্ষে দুষ্টামি করায় ৮ শিশু শিক্ষার্থীকে পিটিয়ে আহত করে কক্ষে আটকে রাখার অভিযোগে শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার বিকেলে মাদ্রাসার শিক্ষক ঘুমিয়ে পড়েন। এসময় শিক্ষার্থীরা খেলাধুলা করছিলো। তাদের কথার শব্দে ওই শিক্ষকের ঘুম ভেঙে গেলে ক্ষিপ্ত হয়ে শিক্ষক মোহাম্মদ উল্লাহ কক্ষের দরজা আটকে ৮ শিক্ষার্থীকে বেদম প্রহার করে। শিক্ষার্থীরা কান্নাকাটি করতে থাকলে সকল শিক্ষার্থীকে কক্ষের মধ্যে আটকে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। পরে বিক্ষুব্ধ অবিভাবক ও এলাকাবাসী অভিযুক্ত শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় নির্যাতনের শিকার শিশু শিক্ষার্থী মোহাম্মদ আমিরুল ইসলামের বাবা শামিম খলিফা বাদী হয়ে অভিযুক্ত শিক্ষককে আসামি করে ঝালকাঠি থানায় শিশু আইনে একটি মামলা দায়ের করেছেন।
৮ শিশু পিটিয়ে কক্ষে আটকে রাখার অভিযোগ



























