জিয়াউর রহমানের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে সরকার : রিজভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু হত্যাকান্ডে জড়িয়ে জিয়াউর রহমানের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে সরকার। এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ব্রাহ্মণবাড়িয়ায় করোনার হেল্প সেল ও সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচী উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, সরকারের মূল উদ্দেশ্য বিএনপিকে নির্মূল করা।আর সেই জন্যই সরকারের মন্ত্রীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলে চাপ সৃষ্টির চেষ্টা করছেন। সরকার করোনা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি নিজেদের পকেটের টাকা খরচ করে নিজস্ব অর্থায়নে করোনাকালীন সময়ে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

























