জাপানের পার্লামেন্টে সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে কে. এম. মুজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ
- আপডেট সময় : ১২:৪৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / ১৫৪২ বার পড়া হয়েছে
জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভাইস প্রেসিডেন্ট তারো আসোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা কে. এম. মুজিবুল হক।
আজ (৩০ অক্টোবর) টোকিওতে অবস্থিত জাপানের জাতীয় সংসদ ভবন (ন্যাশনাল ডায়েট)-এ তারো আসোর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
কে. এম. মুজিবুল হক শাহ গ্রুপ, টিএএস এভিয়েশন গ্রুপ ও বাকা হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান। পাশাপাশি তিনি বাংলাদেশের ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাক্ষাৎকালে দুই বিশিষ্ট ব্যক্তিত্ব বাংলাদেশ ও জাপানের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং দুই দেশের মধ্যে যোগাযোগ ও সম্পৃক্ততা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় কে. এম. মুজিবুল হকে তাঁকে সাক্ষাতের সুযোগ দেওয়ার জন্য তারো আসোর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে জাপানের রাজনীতি ও জনজীবনে তারো আসোর দীর্ঘদিনের নেতৃত্ব, অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।



























