চ্যাম্পিয়ন্স লিগে রাত ১টায় মাঠে নামছে বার্সেলোনা ও লিভারপুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / ১৫৮১ বার পড়া হয়েছে
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ভিন্ন ম্যাচে রাতে নামছে বার্সেলোনা ও লিভারপুল। রাত ১টায় অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা।
একই সময় অ্যানফিল্ডে লড়বে পিএসজি-লিভারপুল। প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে থাকার পর এক কঠিন লড়াইয়ের সামনে বার্সেলোনা। ম্যাচ জিততে হবে অন্তত ৩ গোলের ব্যবধানে। দলের তারকা লামিনে ইয়ামাল জানিয়েছেন, পিছিয়ে থাকলেও এ ম্যাচে শুরু থেকেই নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়তে চান তারা। অপরদিকে প্রথম লেগের ধারাবাহিকতা দ্বিতীয় দেখাতেও ধরে রাখতে চায় অ্যাটলেটিকো মাদ্রিদ। এদিকে, রাতের আরেক ম্যাচে ঘরের মাঠে পিএসজিকে আতিথ্য দেবে লিভারপুল। ২-০ গোলে পিছিয়ে থাকলেও কোচ আর্নে স্লটের প্রত্যাশা, অ্যানফিল্ডের অতীত ইতিহাসই আবার লিভারপুলকে ফেরাবে কক্ষপথে।


























