চুয়াডাঙ্গায় ও গোপালগঞ্জে পুস্তক ব্যবসায়ীদের বিভিন্ন দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৭:১০:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
- / ১৬৭১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় ও গোপালগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্ত পুস্তক ব্যবসায়ীদের বিশেষ প্রণোদনার প্যাকেজ ঘোষণা ও অনুদান বরাদ্দের দাবিতে মানববন্ধন করেছে।
দুপুরে পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সমিতির জেলা শাখার সভাপতি হারুন অর রশিদ বাবু, সাধারণ সম্পাদক মহাসীন আলীসহ অনেকে।
একই ইস্যুতে দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাযার্লয়ের সামনে সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মাবববন্ধন কর্মসূচী পালন করে ক্ষতিগ্রস্ত পুস্তক ব্যবসায়ীরা। এসময় বক্তরা বলেন- ব্যবসায়ীরা যাতে আগামীতে সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারে সে জন্য পুস্তক ব্যবসা খাতে কমপক্ষে ১ হাজার কোটি টাকা সহজ শর্ত ও স্বল্প সুদে বিশেষ প্রনোদনা প্যাকেজ ঘোষণার দাবি জানান। পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।



























