চুরি হওয়া ১৫ দিনের নবজাতক শিশু সোহানের মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
- / ১৬৯৯ বার পড়া হয়েছে
সাতক্ষীরা সদর উপজেলার হাওয়ালখালীতে চুরি হওয়া ১৫ দিনের নবজাতক শিশু সোহানের মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ।
গেলরাতে বাড়ির একটি ট্যাংকি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় বাড়ির বারান্দায় ঘুমন্ত মায়ের কোল থেকে শিশুটি চুরি হলে দুপুরে শিশুটির পিতা সোহাগ হোসেন সদর থানায় একটি অভিযোগ দায়ের করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, প্রায় ৩৬ ঘণ্টা পর ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় ওই নবজাতকের মা ও বাবাকে আটক করেছে পুলিশ।

























