০৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে কথিত সন্ত্রাসী ডেভিড ইমনের ৭ সহযোগী গ্রেপ্তার

মৃন্ময় বিশ্বাস, চট্টগ্রাম
  • আপডেট সময় : ০৩:২৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৩১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদেশি নম্বর থেকে ফোন করে পরিচয় দেওয়া হতো চট্টগ্রামের পরিচিত সন্ত্রাসীদের নামে। এরপর ব্যবসায়ী ও বিত্তবান ব্যক্তিদের কাছে দাবি করা হতো মোটা অঙ্কের চাঁদা। টাকা দিতে অস্বীকৃতি জানালে দেওয়া হতো প্রাণনাশের হুমকি। এমন একটি চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

হাটহাজারী, নগরের বায়েজিদ বোস্তামী ও খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কামরুল, রিকু, তরিকুল, আহমদুল্লাহ, শাকিল, মানিক ও আলম।

চিকিৎসকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাসুদ আলম এসব তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি হাটহাজারীর আমানবাজার এলাকার এক চিকিৎসককে বিদেশি নম্বর থেকে ফোন করা হয়। ফোনে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

একইভাবে বড়দিঘীর পাড় এলাকার এক ব্যবসায়ীকেও বিদেশি নম্বর ব্যবহার করে চাঁদা দাবি ও ভয়ভীতি দেখানো হয়।

তথ্যপ্রযুক্তির বিশ্লেষণে শনাক্ত

পুলিশ জানায়, চক্রটি ফোন করে নিজেদের ডেভিড ইমন, বড় সাজ্জাদ, রায়হানসহ পরিচিত সন্ত্রাসীদের সহযোগী হিসেবে পরিচয় দিত। এতে ভুক্তভোগীদের মধ্যে আতঙ্ক তৈরি হতো।

ঘটনার পর চট্টগ্রাম জেলা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ব্যবহৃত ফোন নম্বর ও যোগাযোগের তথ্য বিশ্লেষণ করে। পাশাপাশি গোপন সূত্রে তথ্য সংগ্রহ করা হয়। এসব তথ্যের ভিত্তিতে চক্রটির সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিদের কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র, সন্ত্রাসবিরোধী আইন, অপহরণ ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চট্টগ্রামে কথিত সন্ত্রাসী ডেভিড ইমনের ৭ সহযোগী গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:২৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬