গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / ১৯০৭ বার পড়া হয়েছে
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, চলতি বছরে গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। আর এটিই প্রধানমন্ত্রীর মূল স্লোগান। আমরা সরকার এটি বাস্তবায়নও করতে যাচ্ছে।
রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে স্বাস্থ্যখাতে উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, চলতি মাস থেকে নতুন বাজেট ঘোষণার সাথে সাথে এ কার্যক্রম শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী নিজেই এটির পর্যবেক্ষণ করছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে উৎপাদিত ওষুধের মান কোনো অংশেই কম নয়। বেশিরভাগ ওষুধই অত্যন্ত উচ্চমানের এবং এগুলো বিশ্বের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে। সেখানকার রোগীরা এসব ওষুধ ব্যবহার করে সন্তুষ্ট।

















