গাজীপুরের কালিয়াকৈরের একটি বসতবাড়িতে আগুনে চারজনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
- / ১৭৩৬ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈরের একটি বসতবাড়িতে আগুনে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
আগুনের সূত্রপাত ভোর পৌঁণে ৬টার দিকে। পরে খবর পেয়ে এক ঘন্টার চেষ্টায় কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই কলোনীর ৫০টি ঘর পুড়ে গেছে। নিহতরা হলেন, মুন্নি ও তার স্বামী মিলন, ফরহাদ ও আওয়াল। তাদের সবার বাড়ি গাইবান্ধায়। গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

























