০২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

গণপরিবহনসহ সব যানবাহন চলাচলে জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:০৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৫০ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণপরিবহনসহ সব ধরনের যানবাহন ও পণ্য পরিবহনের নিরাপত্তায় জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। কোনো যানবাহন সড়কের দুই পাশে, অনিরাপদ বা নির্জন স্থানে পার্ক না করার জন্য মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেন সমিতির মহাসচিব সাইফুল আলম।

রাস্তার পাশে গাড়ি পার্ক না করার নির্দেশ

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকাসহ সারা দেশে চলাচলকারী সব ধরনের যানবাহন ও পণ্য পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে অনাকাঙ্ক্ষিত ক্ষতি বা ভাঙচুর এড়াতে যানবাহন সড়কের পাশে কিংবা নির্জন স্থানে রাখা যাবে না।

সমিতির মহাসচিব বলেন, কোনো অবস্থাতেই পরিবহনগুলো রাস্তার দুই পাশে অথবা অনিরাপদ ও নির্জন স্থানে পার্ক করা যাবে না।

ডিপো ও টার্মিনালে রাখতে হবে যানবাহন

নির্দেশনায় আরও বলা হয়েছে, চলাচল শেষে সব যানবাহন বাধ্যতামূলকভাবে নিজ নিজ ডিপো, নির্ধারিত গ্যারেজ অথবা টার্মিনালে রাখতে হবে। সেখানে যানবাহন নিরাপদ পাহারায় রাখার ব্যবস্থা করতে হবে।

পরিবহন মালিক ও শ্রমিকদের নির্দেশনাটি গুরুত্বের সঙ্গে কার্যকর করার আহ্বান জানিয়েছে মালিক সমিতি।

রাজধানীতে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

এদিকে শনিবার সন্ধ্যার পর রাজধানীর মিরপুর-১১ ও মিরপুর-১ নম্বরে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। একই সময়ে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঢাকা-মাওয়া মহাসড়কের ইনকামিং লেনে যাত্রাবাড়ী চৌরাস্তার সামাদ সুপার মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণে মো. বিল্লাল নামে এক রিকশাচালক আহত হন। পুলিশ জানিয়েছে, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এসব ককটেল বিস্ফোরণ ঘটায়।

এর আগে শুক্রবার রাজধানীর অন্তত আটটি স্থানে ১৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই রাতে কাফরুল থানার সামনে একটি ফাঁকা বাসেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে যানবাহনের নিরাপত্তায় মালিক সমিতি সতর্কতামূলক এ নির্দেশনা দিয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গণপরিবহনসহ সব যানবাহন চলাচলে জরুরি নির্দেশনা

আপডেট সময় : ০১:০৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬