গণটিকাদান কর্মসূচির তৃতীয় দিন আজ
- আপডেট সময় : ০১:২২:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
- / ১৫৯০ বার পড়া হয়েছে
গণটিকাদান কর্মসূচির তৃতীয় দিন আজ। সারাদেশে সকাল ৯টা থেকে টিকা দেয়া হচ্ছে আগ্রহীদের। আজ থেকে অন্তসত্ত্বা ও দুগ্ধদানকারীরা পাবেন করোনার টিকা। এছাড়া আগামীকাল থেকে রোহিঙ্গা ক্যাম্পে শুরু হচ্ছে টিকাদান।
গণটিকা কর্মসূচি শুরু হওয়ার পর দেশের ১ কোটি ৮৬ লাখ ৩ হাজার ৬২৮ জন মানুষ করোনার টিকার আওতায় এসেছে। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৪ লাখ ৭ হাজার ৮৩৭ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৫ লাখ ৯৫ হাজার ৭৯১ জন। এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৮২ লাখ ২৬ হাজার ৮৫৬ আর নারী ৫৭ লাখ ৮০ হাজার ৯৮১ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ২৯ লাখ ১৯ হাজার ৪৪৫ আর নারী ১৬ লাখ ৭৬ হাজার ৩৪৬ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার পর্যন্ত ২ কোটি ৪৯ লাখ ৮১ হাজার ২৭ জন করোনার টিকার জন্য নিবন্ধন করেছেন। এই ক্যাম্পেইনের আওতায় সারাদেশে চার হাজার ৬০০টি ইউনিয়ন, এক হাজার ৫৪টি পৌরসভা এবং সিটি করপোরেশন এলাকার ৪৩৩টি ওয়ার্ডে ৩২ হাজার ৭০৬ জন টিকাদানকারী এবং ৪৮ হাজার ৪৫৯ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে একযোগে কোভিড-১৯ টিকা দেয়া হচ্ছে।














