কুষ্টিয়ায় চামড়ার মোকামে চলছে কোরবানীর চামড়া সংগ্রহের প্রস্তুতি
- আপডেট সময় : ১২:০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় চামড়ার মোকামে চলছে কোরবানী ঈদের চামড়া সংগ্রহের প্রস্তুতি। ট্যানারী মালিকদের কাছ থেকে বকেয়া টাকা না পাওয়ায় চামড়া সংগ্রহ ব্যাহত হওয়ার শঙ্কায় ব্যবসায়ীরা। সেই সাথে লবনের দাম বস্তা প্রতি বেড়েছে ১৩০ থেকে ১৫০টাকা। এমন অবস্থায় কাঁচা চামড়া সংগ্রহে সরকারী হস্তক্ষেপের দাবী চামড়া ব্যবসায়ী সমিতির।
স্বাধীনতা যুদ্ধের পর থেকেই বাবর আলী গেটের বৃহত্তর কুষ্টিয়ার এই চামড়ার মোকাম থাকতো সব সময় ব্যস্ত। তবে নানা সমস্যা জর্জরিত এই শিল্পটি এখন চলছে খুড়িয়ে খুড়িয়ে। কোরবানীর ঈদকে সামনে রেখে চামড়া পট্টিতে বেড়েছে ব্যস্ততা। নিজেদের প্রয়োজন অনুসারে লবণও সংগ্রহ করছেন তারা। তবে, বস্তা প্রতি লবণের দাম ১৩০ থেকে ১৫০ টাকার বৃদ্ধিতে আরো ঝিমিয়ে পরেছে এই শিল্প।
২০১৫ সাল থেকে ঢাকার ট্যানারি মালিকদের কাছে প্রায় অর্ধশতকোটি পাওনা কুষ্টিয়ার ব্যবসায়ীদের। তাই পুঁজি হারিয়ে অনেকটাই দিশেহারা আড়ৎদাররা৷ তারা জানায়, বকেয়া পাওনা পেলে আবারো ঘুরে দাঁড়াবে এই শিল্প।
চামড়া ব্যবসায়ীরা জানান, সরকারের হস্থক্ষেপ না হলে, এবার চামড়া সংগ্রহে অসুবিধায় পড়বেন ব্যবসায়ীরা।
জেলায় প্রায় দুইশো আড়ৎ, ঈদের চামড়া সংগ্রহ করবে, এছাড়াও কুষ্টিয়ার পার্শ্ববর্তী জেলা থেকে এই মোকামে চামড়া আসবে।

























