করোনা উপসর্গ নিয়ে ৫ জেলায় ৬ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:২১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
- / ১৬৫০ বার পড়া হয়েছে
করোনা উপসর্গ নিয়ে কুমিল্লায় দু’জনসহ ফেনী, মৌলভীবাজার, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় ৬ জনের মৃত্যু হয়েছে। তবে উপসর্গে থাকা রোগীদের বেশিরভাগেরই করোনা পরীক্ষা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন স্বজনরা।
কুমিল্লায় করোনা উপসর্গে মিজানুর রহমান ও ফিরোজা বেগম নামে দু’জনের মৃত্যু হয়েছে। দু’জনই জ্বর, সর্দি, কাশিসহ করোনা উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
ফেনীতে করোনা উপসর্গ নিয়ে নুরজাহান নামে এক নারী মৃত্যুবরণ করেছেন। ফেনী জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের দক্ষিণ আনন্দপুর গ্রামের বাসিন্দা।
মৌলভীবাজারে করোনা উপসর্গ নিয়ে মনা মিয়া নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় মৌলভীবাজার হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে তার মৃত্যু হয়।
ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় করোনা উপসর্গে আরো দু’জনের মৃত্যু হয়েছে।


























