করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরায় তিনজনসহ সিরাজগঞ্জ ও মৌলভীবাজারে ৫ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০
- / ১৬৭২ বার পড়া হয়েছে
করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরায় তিনজনসহ সিরাজগঞ্জ ও মৌলভীবাজারে ৫ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘন্টায় জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে আরও তিন জনের মৃত্যু হয়েছে। মৃতরা সবাই সাতক্ষীরা জেলার বাসিন্দা। এনিয়ে জেলায় এ পযন্ত করেনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৭৭ জন।
করোনার উপসর্গ নিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একজনের মৃত্যু হয়েছে। মৃত আবু বক্কর উল্লাপাড়া পৌর এলাকার শ্রীখোলা গ্রামের বাসিন্দা এবং পেশায় তৈল ব্যবসায়ী ছিলেন। গতকাল করোনার উপসর্গ নিয়ে তিনি মারা যান।
এদিকে, মৌলভীবাজারের রাজনগরের কোনাগাও গ্রামে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।মৃতব্যক্তি রাজনগর উপজেলার ৬নং টেংরা ইউনিয়নের কোণাগাঁও গ্রামের মো: আফজল হোসেন। সিলেটের নর্থইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে সকাল ৫টা ৫০ মিনিটে তিনি মারা যান।


























