এনজো ফার্নান্দেজকে দলে ভেড়ালো চেলসি
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৮৭৩ বার পড়া হয়েছে
রেকর্ড ১২ কোটি ১০ লাখ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় ১৩৯৯ কোটি টাকায় বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজকে দলে ভিড়িয়েছে চেলসি।
দলবদলে প্রিমিয়ার লিগের কোনো ক্লাবের এটাই সবচেয়ে বেশি খরচের রেকর্ড। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে দুর্দান্ত খেলা ২২ বছর বয়সী এনজোর সঙ্গে সাড়ে ৮ বছরের চুক্তি করেছে চেলসি। ২০৩১ সালে শেষ হবে চুক্তির মেয়াদ। বেনফিকা এক বিবৃতিতে এনজোর ক্লাব বদলের খবরটি নিশ্চিত করেছে। আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট থেকে গত বছর পর্তুগালের ক্লাব বেনফিকায় যোগ দেন এনজো। ১ কোটি ইউরোয় তাঁকে কিনেছিল বেনফিকা। চেলসি এনজোর দলবদলের জন্য বেনফিকাকে যে টাকা দেবে, সেখান থেকে ২৫ শতাংশ রিভার প্লেটও পাবে। মোট ছয় কিস্তিতে টাকাটা পরিশোধ করবে চেলসি।


























