এক উদ্যোক্তার হাতে বদলে যাচ্ছে পেঁয়াজ সংরক্ষণের ভবিষ্যৎ
- আপডেট সময় : ০৪:১২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার একজন অটোমোবাইল ব্যবসায়ী ছিলেন পাংসার শাহীন মন্ডল। এখনো তার প্রতিষ্ঠানটি রয়েছে। কিন্তু ব্যবসার ব্যাপ্তি ছড়িয়েছে সারাদেশে। আজ তিনি একজন সফল কৃষি উদ্যোক্তা।
তিনি অটোমোবাইলস এর ব্যবসা থেকে অনেকটা নিজের প্রযুক্তিতে কিছু কৃষি যন্ত্রপাতি তৈরি করেছিলেন। সেই থেকে শুরু। তার তৈরি করা পিঁয়াজ সংরক্ষণ মেশিন এখন সারা দেশে সুপরিচিত। বিশেষ করে তার এয়ারফ্লো মেশিন এর বিশেষত্ব হচ্ছে দামে কম মানে ভালো।
সরকারিভাবেও শাহিন মন্ডলের এয়ার ফ্ল মেশিন সারাদেশে কৃষকদের মাঝে বিতরণ করেছে সরকার।। এবছর রাজবাড়ীসহ সারাদেশের পেয়াজ চাষিরা বিদ্যুতের সমস্যার কারণে তাদের পিয়াজ সংরক্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেদিক বিবেচনা করে রাজবাড়ীর শাহিন মন্ডল সোলার প্যানেল ব্যবহারের মাধ্যমে এয়ারফ্লো মেশিন ব্যবহারের ব্যাপারে কৃষকদের উৎসাহিত করছেন।
সৌরশক্তি ব্যবহার করে কৃষকরা আজ নতুন স্বপ্ন দেখছে। এখন থেকে বিদ্যুৎ না থাকলেও তাদের আর কোন চিন্তা নেই। তারা নির্বিঘ্নে সোলার ব্যবহারের মাধ্যমে এয়ারফ্ল মেশিন ব্যবহার করতে পারবেন। এতে করে কৃষকরা তাদের শত শত মন পিঁয়াজ অতি অল্প জায়গায় সংরক্ষণ করতে পারবেন। পেঁয়াজ পচে যাওয়া এবং নষ্ট থেকে পরিত্রাণ পাবে তারা।
একজন উদ্যোক্তার উদ্ভাবন আজ হাজারো কৃষকের আশার ঠিকানা। মাঠ থেকে গোলা পর্যন্ত এই সাফল্যের গল্প যেন প্রমাণ করে—ইচ্ছাশক্তি আর উদ্ভাবনী চিন্তা থাকলে বদলে যেতে পারে কৃষির পুরো চিত্র।

























