উন্নয়ন সহযোগীদের নিয়েই দেশ এগিয়ে যাবে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৩:৪১:৪০ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪
- / ১৯৩৮ বার পড়া হয়েছে
কোন দেশের সঙ্গে কোন দেশের ঝগড়া, সেটা দেখার দরকার নেই। দেশের উন্নয়নে যারা সহযোগিতা করবে, তাদের নিয়ে দেশ এগিয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবণে ‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক ভিডিওচিত্র প্রতিযোগিতায় নির্বাচিতদের সম্মাননা ক্রেস্ট ও আর্থিক পুরষ্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলে প্রধানমন্ত্রী। তিনি বলেন, একটি পক্ষ দেশের উন্নয়ন প্রকল্পে বিরোধিতা করলেও, বাস্তবায়ন হলে খুশীমনেই ব্যবহার করে। বিকৃতির চেষ্টা করা হলেও বর্তমান তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস জানে বলেও জানান শেখ হাসিনা।
গণভবণে ‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক এক মিনিটব্যপী ভিডিওচিত্র তৈরি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিতদের হাতে সম্মাননা ক্রেস্ট ও আর্থিক পুরষ্কার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে নির্বাচিতদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য নিজেদের তৈরি করতে হবে৷
সরকার প্রধান বলেন, অনেকেই স্যাটেলাইটের সমালোচনা করছে। তারা আসলে কিছু ভালো না-লাগা গ্রুপ৷
৭ মার্চের ভাষণ শুনলে মনে হয় এখনো অনেক কাজ বাকি বলেও জানান প্রধানমন্ত্রী।
তৃণমূলের ক্ষমতায়ন এক শ্রেণির মানুষ চায় না বলেও জানান শেখ হাসিনা।
















