ঈদযাত্রায় সারাদেশে সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত
- আপডেট সময় : ০৪:০০:৪৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
বিদায়ী ঈদুল আজহাকে কেন্দ্র করে ১৫ দিনের ঈদযাত্রায় সারা দেশে সড়ক, রেল ও নৌপথে মোট ৪৪২টি দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪৩৮ জন নিহত এবং ১ হাজার ৩৪০ জন আহত হয়েছেন। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
সংগঠনটির প্রতিবেদনে বলা হয়, বরাবরের মতো এবারও সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে সড়কপথে। এ সময়ে ৩৯৪টি সড়ক দুর্ঘটনায় ৪০২ জন নিহত এবং ১ হাজার ২৯৪ জন আহত হয়েছেন। অন্যদিকে, রেলপথে ৩১টি দুর্ঘটনায় ২৩ জন এবং নৌপথের ১৭টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৩ জন। সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, অতিরিক্ত যাত্রীর চাপ, যানবাহনের ফিটনেস সমস্যা এবং ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতাই এই ব্যাপক দুর্ঘটনার মূল কারণ। ঈদযাত্রা নিরাপদ করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং ফিটনেস নজরদারিতে আইন বাস্তবায়নে আরও কঠোর হওয়ার তাগিদ দিয়েছে সংগঠনটি।























