ইরানের সঙ্গে সম্ভাব্য যেকোনো চুক্তি অবশ্যই মানতে বাধ্য ইসরায়েল : ট্রাম্প
- আপডেট সময় : ০৩:৩০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল ইরানের সঙ্গে সম্ভাব্য যেকোনো চুক্তি মেনে নিতে অবশ্যই বাধ্য। তিনি দাবি করেন, এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ নিয়ন্ত্রণ তার হাতেই রয়েছে। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘সব সিদ্ধান্ত আমি নিচ্ছি। নেতানিয়াহু সিদ্ধান্ত নেয় না।
এই সাক্ষাৎকারটি এমন এক সময় প্রকাশিত হলো, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান ও নাজুক যুদ্ধবিরতির মধ্যেই ইরান প্রথমবারের মতো ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে জানা যায়।
একই সময়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলার হুঁশিয়ারি দেয়, যা বৈশ্বিক বাণিজ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এর আগের সপ্তাহে, ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বাড়ে, যখন ইসরায়েল লেবাননের সঙ্গে থাকা বাফার জোন অতিক্রম করে ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীকে লক্ষ্য করে অভিযান চালায়। যদিও ইসরায়েল আগে যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল।
























