ইরানের দিকে যাতায়াতকারী ৩৪টি জাহাজ ঘুরিয়ে দিলো মার্কিন বাহিনী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / ১৫৭০ বার পড়া হয়েছে
১৩ এপ্রিল হরমুজ প্রণালিতে টহল শুরু করার পর থেকে এ পর্যন্ত ৩৪টি জাহাজকে ভিন্ন পথে ঘুরিয়ে দিয়েছে মার্কিন সামরিক বাহিনী বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এক বিবৃতিতে জানানো হয়, ইরানের ওপর ‘অর্থনৈতিক’ চাপ সৃষ্টি করতে এই নজরদারি চালানো হচ্ছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের প্রধান জেনারেল ড্যান কেইন বলেছেন, যুদ্ধবিরতি শেষে ইরানে আবারও হামলা চালাতে মার্কিন বাহিনী ‘প্রস্তুত ও অবস্থানগতভাবে সক্ষম’ রয়েছে। তিনি জানান, ইরানের বন্দরগুলোতে আরোপিত অবরোধ কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সন্দেহভাজন জাহাজগুলোর চলাচল নজরদারিতে রাখা হয়েছে। যুদ্ধ বিরতী ও উভয় পক্ষের মধ্যে সংলাপের মধ্যে হরমুজ প্রণালিতে শক্তি প্রয়োগের ঘটনা মধ্য প্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি আরো উত্তপ্ত করবে বলে ধারনা বিশ্লেষকদের।























