ইংলিশ প্রিমিয়ার লিগে টিকে থাকলো ম্যানচেস্টার সিটি
- আপডেট সময় : ০২:৩৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ব্রেন্টফোর্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপার লড়াইয়ে টিকে থাকলো ম্যানচেস্টার সিটি। আরেক ম্যাচে সান্ডারল্যান্ডের মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ম্যান সিটি ও ব্রেন্টফোর্ড। কিন্তু ফিনিশিং ব্যর্থতায় বার বার গোল বঞ্চিত হয় তারা। গোলশুন্য প্রথমার্ধের পর ম্যাচে গোল পেতে মরিয়া হয়ে ওঠে দু’দলই। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় সিটিজেনরা। ম্যাচের ৬০ মিনিটে দলের লিড এনে দেন জেরেমি ডোকু। ৭৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্লিং হালান্ড। শেষদিকে বদলি হিসেবে নেমে ম্যাচের তৃতীয় গোলটি করেন ওমর মারমুশ। এদিকে ফিনিশিং ব্যর্থতায় পুরো ম্যাচে গোলের দেখা পায়নি সফরকারীরা। শেষে পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা। এই জয়ে ৩৫ ম্যাচ ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যান সিটি। সমান ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীষে আর্সেনাল। দুই দলের হাতে বাকি আছে আর ৩টি করে ম্যাচ।


























