আড়ানী পৌর মেয়রের বাড়ি থেকে গুলি ও অস্ত্রসহ নগদ টাকা জব্দ, মেয়র পলাতক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৯:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
- / ১৬১৮ বার পড়া হয়েছে
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মুক্তার আলীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গুলি ও অস্ত্রসহ নগদ প্রায় এক কোটি টাকা জব্দ করা হয়েছে। এসময় তার স্ত্রী ও দুই ভাতিজাকে আটক করা হয়। এসময় মেয়রকে গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ।
দুপুরে এক সংবাদ সম্মেলনে রাজশাহী এসপি এবিএম মাসুদ হোসেন জানান, মঙ্গলবার রাতে পৌর মেয়র মুক্তার আলী দলবল নিয়ে পৌর এলাকার এক কলেজ শিক্ষককে পেটান। এ ঘটনায় মামলার পর রাতেই তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় মেয়রের বাড়িতে তল্রাশি চালিয়ে বন্দুক, পিস্তুল, ওয়ান শুটারগান, ৪৩ রাউন্ড গুলি, নগদ ৯৪লাখ ৯৮ হাজার টাকা, ১৮ লাখ টাকার দুটি চেক, মাদকদ্রব্য জব্দ করে পুলিশ। আর অভিযানের খবর পেয়ে মেয়র পালিয়ে পালিয়ে যায়। এ সময় স্ত্রী জেসমিন আক্তার, ভাতিজা সোহান ও শান্তকে আটক করা হয়। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।














