আমলযোগ্য অপরাধ ছাড়া বিনা পরোয়ানায় গ্রেপ্তারের সুযোগ নেই : আইনমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
- / ১৯১৮ বার পড়া হয়েছে
ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সাংবাদিকদের আপত্তিকর ধারায় আমুল পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আমলযোগ্য অপরাধ ছাড়া সাইবার নিরাপত্তা আইনে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের সুযোগ নেই বলেও জানান তিনি। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এসময় আইনমন্ত্রী বলেছেন, সাইবার সিকিউরিটি অ্যাক্টে টেকনিকেল অপরাধ… হ্যাকিংয়ের সাজা ১৪ বছরের। এছাড়া সাইবার সিকিউরিটি অ্যাক্টে আমলযোগ্য অপরাধের মাত্র ৪টি ধারা রয়েছে। যে সব প্রশ্ন উত্থাপন করা হচ্ছে এগুলো সাইবার সিকিউরিটি অ্যাক্টের অপব্যাখ্যা বলেও জানান আইনমন্ত্রী।

























