আন্তর্জাতিক সম্প্রদায়ের কথায় আওয়ামী লীগ চলে না : কাদের
- আপডেট সময় : ০৮:৫৭:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
- / ১৮৩৫ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক সম্প্রদায়ের কথায় আওয়ামী লীগ চলে না বলে মন্তব্য করেছেন,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে ব্যর্থতায় বিএনপি নেতাদের পদত্যাগ করা উচিৎ বলেও মন্তব্য করেন তিনি। বলেন, জামায়াতের ব্যাপারে আদালত চূড়ান্ত সিদ্ধান্ত না দিলে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই।
রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকালে বাংলাদেশ রোড সেফটি প্রজেক্টের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে বেশি উন্নতি হয়েছে।অনুষ্ঠান শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। এসময় দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ নিয়ে বলেন, এ ধরণের হস্তক্ষেপ শিষ্টাচার বর্হির্ভূত। আওয়ামী লীগ কোন চাপের কাছে নত স্বীকার করে না বলেও মত দেন ওবায়দুল কাদের।পরে বিএনপি প্রসঙ্গে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়াকে মুক্ত করতে বিএনপির একটিও আন্দোলন সফলতা পায়নি। ফলে ব্যর্থতার দায় নিয়ে দলের নেতাদের পদত্যাগের পরামর্শ তাঁর।আওয়ামী লীগ কখনোই হিউম্যান রাইটস ওয়াচের প্রেসক্রিপশনে চলেনি বলেও জানান ওবায়দুল কাদের।
















