আটকে পড়া কুমিরটি উদ্ধার করা হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
অবশেষে ফরিদপুরের সেই কুমিরটি আটকে ফেলতে সক্ষম হয়েছে গ্রামবাসী। সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের জলিল মোল্লাডাঙ্গি গ্রামে একটি জলাশয়ে ১৫ দিন ধরে ঘুরে বেড়াচ্ছিলো প্রায় পাঁচ ফুট দৈর্ঘ্যের মিঠা পানির কুমিরটি।
স্থানীয়রা জানায়, জলাশয়ের পানি কমে যাওয়া ও খাদ্য সঙ্কটের কারণে সোমবার দুপুরের পর হঠাৎ করে পাশের জমিতে উঠে আসে। এ সময় স্থানীয় লোকজন কুমিরটিকে মাছ ধরার জাল দিয়ে আটকে দেয়। স্থানীয় বাসিন্দা, চেয়ারম্যান এবং প্রশাসনে উর্ধ্বতন কর্মকর্তারা জানান, পদ্মা নদী সংলগ্ন ওই জলাশয়ে গেল ২৩ জুলাই প্রথমবার কুমিরটিকে দেখা যায়। পরে খুলনা বন বিভাগের ১২ সদস্যের একটি দল দুই দফা চেষ্টা করেও কুমিরটি ধরতে ব্যর্থ হয়। কুমির আটকের খবর পেয়ে খুলনা বন বিভাগ থেকেও একটি উদ্ধারকারী দল ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে।



























