আজ বিশ্ব হাতি দিবস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
- / ১৬০৪ বার পড়া হয়েছে
আজ বিশ্ব হাতি দিবস। নগরায়ন এবং বনাঞ্চল ধ্বংসের কারণে নষ্ট হচ্ছে হাতির বিচরণভূমি। বিশেষ করে কক্সবাজারে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় ধ্বংস হয়েছে বনাঞ্চলের বৃহৎ অংশ ।ফলে দিন দিন হুমকির মুখে পড়ছে বন্যহাতির টিকে থাকা। বাসস্থান ও বিচরণস্থল ধ্বংসের পাশাপাশি খাদ্য সংকটে গত ৪ বছরে মারা গেছে বেশ কিছু হাতি।
বিরূপ এই পরিস্থিতির মধ্যেও গত এক বছরে অন্তত ২০টি হাতির বাচ্চা জন্ম নেয়ায় দেখা দিয়েছে আশার আলো। বনবিভাগের সাড়ে ৬ হাজার একর সংরক্ষিত বনের গাছপালা আর পাহাড় কেটে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া ও জ্বালানি সংগ্রহে ধংস হয়েছে রোহিঙ্গা ক্যাম্পের আশপাশের আরো ২ হাজার একর গহীন বনাঞ্চল।২০১৭ সালে বনবিভাগের জরিপ অনুযায়ী, রোহিঙ্গা অধ্যুষিত কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বনাঞ্চলে বিচরণকারী হাতি ছিল ৬৩টি। কিন্তু আবাসস্থল ধ্বংস ও খাদ্য সংকটে মারা গেছে অন্তত ১২টি হাতি।














