আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
- / ১৬৮৩ বার পড়া হয়েছে
আগামী ২৮ নভেম্বর দেশের এক হাজার সাতটি ইউনিয়ন পরিষদে তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। দুপুরে ৮৭তম কমিশন বৈঠকের পর ভোটের এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ হুমায়ুন কবীর খোন্দকার।
তিনি বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১১ নভেম্বর ও ভোটগ্রহণ ২৮ নভেম্বর। প্রথম ধাপে ইতোমধ্যে ৩৬৯ ইউপিতে ভোটগ্রহণ করেছে ইসি। আগামী ১১ নভেম্বর ৮৪৮ ইউপিতে ভোটগ্রহণ করা হবে। একই তফসিলে অষ্টম ধাপে ১০ পৌরসভার ভোটগ্রহণও অনুষ্ঠিত হবে। সাংবাদিকদের ইসি সচিব আরো জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষা বিবেচনায় নিয়েই ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। তাছাড়া স্কুলের বার্ষিক পরীক্ষাতেও কোনো সমস্যা হবে না। ইসি সচিব জানান, আগামী ডিসেম্বরের মধ্যে মেয়াদ শেষ হচ্ছে- এমন সব নির্বাচন আগে সম্পন্ন করবে নির্বাচন কমিশন।


























