আগামী ১৮ এপ্রিল হজ্ব ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৩:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / ১৮৬৯ বার পড়া হয়েছে
আগামী ১৮ এপ্রিল হজ্ব ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি হজ্ব টিকিটের মূল্য ১২ হাজার টাকা কমানো হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
বুধবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান তিনি। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, হামে শিশুদের মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নেয়া যায় না। হাসপাতালগুলোতে আক্রান্তদের সেবা দিতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার বলে জানান তিনি। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, সরকার চাঁদাবাজি ঠেকাতে আন্তরিকভাবে কাজ করছে। জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।


























