অজিদের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে প্রত্যাশিত সংগ্রহ পায়নি বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
- / ১৭৫০ বার পড়া হয়েছে
অজিদের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টি প্রত্যাশিত সংগ্রহ পায়নি বাংলাদেশ। সাকিব-মাহমুদউল্লাহদের মন্থন ব্যাটিংয়ে সফরকারীদের ১৩২ রানের টার্গেট দিয়েছে টাইগাররা।
মিরপুরে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতে হতাশ করেন সৌম্য সরকার। দলীয় ১৫ রানে সাজঘরে ফিরেন এই ওপেনার। ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি আরেক ওপেনার নাঈম শেখ। ২৯ বলে ৩০ করে আউট হন নাঈম। দ্বিতীয় উইকেটে ঘুরে দাঁড়ানোর চেস্টা সাকিব-মাহমুদউল্লাহর। ২০ করে মাহমুদউল্লাহ ফিরলে ভাঙ্গে ৩৭ রানের জুটি। রিয়াদের মতো সাকিবও খেলেছেন ওয়ানডে স্টাইলে। ৩৩ বলে ৩৬ করে ফিরেন দেশসেরা অলরাউন্ডার। নুরুল হাসান সোহান আর নবাগত শামীম পাটোয়ারী ব্যর্থ এদিন। শেষের দিকে আফিফের ২৩ রানে ৭ উইকেটে ১৩১ রান সংগ্রহ করে বাংলাদেশ।

























