জাহালমকে আসামি করে ঋণ জালিয়াতির ২৬ মামলায় জড়ানোয় ক্ষতিপূরণ নিয়ে রায় আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৭:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
- / ১৮৮৫ বার পড়া হয়েছে
পাটকল শ্রমিক জাহালমকে আসামি করে ঋণ জালিয়াতির ২৬ মামলায় জড়ানোয় ক্ষতিপূরণ নিয়ে রায় আজ।
বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ দেবে রায়। গত বছরের জানুয়ারিতে একটি জাতীয় দৈনিকে ৩৩ মামলায় ‘ভুল আসামি জেলে’ বিষয়ক একটি প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদন আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাশগুপ্ত। এ বিষয়ে ব্যাখ্যা দিতে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা, মামলার বাদীসহ চারজনকে তলব করে হাইকোর্ট। এছাড়া, একটি রুলও জারি করে আদালত। পরে একই বছরের তেসোরা ফেব্রুয়ারি সংশ্লিষ্টরা আদালতে হাজির হলে হাইকোর্ট জাহালমকে মুক্তির নির্দেশ দেয়।




















