কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা থাকলেও, সিলেট রেলওয়ে স্টেশনে তার চিহ্ন মাত্র নেই
- আপডেট সময় : ০২:০৮:০২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০
- / ১৬৭২ বার পড়া হয়েছে
কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা থাকলেও, সিলেট রেলওয়ে স্টেশনে তার চিহ্ন মাত্র নেই। যাত্রী থেকে রেল কর্তৃপক্ষ কারোরই ভ্রুক্ষেপ নেই স্বাস্থ্যবিধিতে।এমন পরিস্থিতিতে রেলের উদাসীনতায় করোনার মারাত্মক প্রভাব পড়বে বলে মনে করছে সচেতন মহল।
জীবন যাত্রা স্বাভাবিক রাখতে করোনা সক্রমণের মাঝেই ট্রেন চালু রেখেছে সরকার। যাত্রী ও সংশ্লিষ্টদের ব্যস্ততায় জমজমাট সিলেট রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম। কিন্তু, কোথাও স্বাস্থ্যবিধির ছিঁটেফোটাও মানার লক্ষণ নেই। দেখে মনেই হবে না করোনা সংক্রমণের ভয় আছে কারো মধ্যে।
দীর্ঘদিন বন্ধ ছিল রেলপথ। শুরুতে এক আসন পর পর নিলেও এখন শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলছে। কিন্তু, স্টেশনের প্লাটফর্ম জীবানুমক্ত করার কোনো পদক্ষেপ নেই। অবাধে চলাফেরা করছে হকার, ভিক্ষুক সবাই। মাস্ক থাকলেও মুখে নেই অনেকেরই। এমন পরিস্থিতিতে শংকিত সচেতন যাত্রীরা।
সতর্কতা বলতে আছে শুধু, রেল কর্তৃপক্ষের মাইকিং। স্টেশন মাস্টারও এ ব্যাপারে উদাসীন। স্বাস্থ্যবিধি মেনেই জীবন চালাতে হচ্ছে সবাইকে। এমন পরিস্থিতিতে রেলের উদাসীনতায় করোনার মারাত্মক প্রভাব পড়বে বলে মনে করছে সচেতন মহল।

























