রিজেন্ট গ্রুপের সাহেদের অস্ত্র মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
- / ১৮৫৬ বার পড়া হয়েছে
রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের অস্ত্র মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ।
মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ সাক্ষ্য শেষে, বুধবার সাফাই সাক্ষ্যের দিন ধার্য করেন। এর আগে আদালতে সাক্ষ্য দেন এই মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী ও মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক শায়রুল ইসলাম। এরপর আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন। এই মামলায় রাষ্ট্রপক্ষে মোট ১৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণের মাধ্যমে সাক্ষ্য সমাপ্ত ঘোষণা করা হয়। এরপর আদালত ফৌজদারী কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য করেন। গত ২৭ আগস্ট একই আদালত এই মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর নির্দেশ দেন।



























