সাহেদ করিমের অবৈধ অস্ত্র মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
- / ১৭৭০ বার পড়া হয়েছে
রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে দায়ের করা অবৈধ অস্ত্র মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এদিন বাদীর জবানবন্দি গ্রহণ শেষে ১৩ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য্য করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে মামলার বাদী মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক এস এম গাফফারুল আলম জবানবন্দি দেন। এরপর তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এদিন তার জেরা শেষ না হওয়ায় আদালত আগামী ১৩ সেপ্টেম্বর অবশিষ্ট জেরা ও অপর সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করে। গত ৩০ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. শায়রুল ঢাকা সিএমএম আদালতে এ চার্জশিট দাখিল করেন। গত ১৩ আগস্ট মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। গত ২৭ আগস্ট সাহেদের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত।



























