ইউএনও ও তার বাবার ওপর হামলার ঘটনায় আটককৃত প্রধান আসামিকে পুলিশের কাছে হস্তান্তর
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৭১৭ বার পড়া হয়েছে
ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনায় আটককৃত প্রধান আসামি আসাদুল হককে পুলিশের কাছে হস্তান্তর করেছে রেব। এদিকে, হামলায় জড়িত সন্দেহে আরো তিনজনকে আটক করেছে পুলিশ।
গেল রাতে রংপুর রেব-১৩ এর একটি টিম রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা মামলার প্রধান আসামী আসাদুলকে ঘোড়াঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এছাড়া আশাদুল হককে আদালতে নেয়ার কথা রয়েছে। এদিকে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকতা আমিনুল ইসলাম জানান, হামলাকারীদের সহযোগী সন্দেহে আরও তিনজনকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। এরা হলেন, প্রধান আসামি আসাদুল ইসলামের ভাই আশরাফুল ইসলাম শাওন ,ইউএনওর বাসভবনের মালি সুলতান কবির ও মামলার অন্যতম আসামি সান্টু কুমারের আত্মীয় শ্যামল কুমার। গতকাল দুই আসামী সান্টু বিশ্বাস ও নবীরুল এখন ৭ দিনের রিমান্ডের।


























