যে কোন সংকটে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্যঃ ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০২:১৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০
- / ১৮১৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ কিংবা দেশের যে কোন সংকটে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য। গত সাত দশক ধরে আওয়ামী লীগ সংকটে মানুষের পাশে থেকে আস্থা অর্জন করছে।
সকালে আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর সরকারি বাসভবন থেকে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, অতীতের যে কোন সময়ের চেয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ এখন বেশি সংগঠিত ও শক্তিশালী। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলের সিদ্ধান্ত বাস্তবায়নে নেতাকর্মীরা নিবেদিত প্রাণ। দলের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সুশৃঙ্খল কর্মীরা প্রতিশ্রুতিশীল ও ঐক্যবদ্ধ। তিনি আরো বলেন, জাতির পিতার জন্মশতবর্ষে এবং স্বাধীনতার ৫০ বছরে সমৃদ্ধ জাতি হিসেবে পূর্ব পুরুষের রক্তের ঋণ শোধ করতে হবে সম্মিলিত সৃজনশীল কাজের মধ্য দিয়ে।
























